বাড়িতে মজাদার জেলি ক্যান্ডি

0

রান্না ঘর : বাহারি জেলি ক্যান্ডি পছন্দ করেনা এমন ব্যক্তি বা বাচ্চা পাওয়া খুব কষ্ট সাধ্য। বাচ্চাদের পাশাপাশি এটি বড়দের খুব প্রিয়। এটি মজাদার খাদ্য তালিকায় স্থান পায়। যখন আপনি কোন চেইন শপে এটি কিনতে যান তখন আপনাকে বেশ চড়া দামেও কিনতে হয় খাবারটি। তাই এই খাবারটি আপনি চাইলে ঘরে বসে তৈরি করতে পারবেন। আসুন শিখে নেয়া যাক।

যা যা প্রয়োজন হবে:

চিনি দুই কাপ, পানি দেড় কাপ, জেলেটিন তিন টেবিল চামচ, স্ট্রবেরি ও লেমন এসেন্স, লাল ও সবুজ ফুড কালার।

যেভাবে তৈরি করবেন:

হাফ কাপ ঠাণ্ডা পানিতে তিন টেবিল চামচ জেলেটিন ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি ননস্টিক প্যানে এক কাপ পানি ও দুই কাপ চিনি দিতে হবে। চিনি গলে ফুটে উঠার পর ভিজিয়ে রাখা জেলেটিন দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে ১৫ মিনিট নাড়তে হবে। দুটি আলাদা পাত্র নিতে হবে। একটিতে স্ট্রবরী এসেন্স ও লাল রঙ এবং অন্যটিতে লেমন এসেন্স ও সবুজ রঙ দিতে হবে। চুলা থেকে চিনির সিরাপ নামিয়ে অর্ধেক করে দুই পাত্রে ঢেলে দ্রুত নেড়ে মিক্স করে নিতে হবে। এরপর পছন্দ মতো ছাঁচে ঢেলে তিন-চার ঘণ্টা ফ্রীজে রেখে দিতে হবে। ফ্রীজ থেকে বের করে জেলি ক্যান্ডি গুলোকে চিনির উপর গড়িয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল জেলি ক্যান্ডি।

এবার ছোটদের সঙ্গে ইয়াম্মি স্বাদে মাতোয়ারা হোন নিজেও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.