স্ত্রীর সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা

0

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার কলসী দীঘি এলাকায় বউয়ের সাথে অভিমান করে এক গার্মেন্টস কর্মী বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে এই ঘটনা ঘটে ।

নিহতের নাম আব্দুর রহিম (২৫) , সে বাগেরহাট জেলার মোডলগঞ্জ থানার মৃত মজিবুল আকন্দের ছেলে । সে নগরীর একটি গার্মেন্টেসে কাজ করে ।পরিবার নিয়ে কলসী দীঘির পাড় এলাকায় কামাল জমিদারের বাসায় ভাড়া থাকতো ।

ইপিজেড থানার উপ-পরিদর্শক(এসআই) কফিল উদ্দিন জানান, বউয়ের সাথে অভিমান করে আব্দুর রহিম বিষ পান করেন । স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.