চট্রগ্রাম : আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার এওয়ার্ড লাভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক মো: সালাউদ্দিন।
গত ১২-১৪ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ অনুষ্ঠিত ইন্টারন্যাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট (আসিসিইএসডি-২০১৬) এ বেস্ট পেপার এওয়ার্ড লাভ করেছেন চুয়েটের পুরকৌশল বিভাগের প্রভাষক মো: সালাউদ্দিন।
চুয়েটের পুরকৌশল বিভাগের প্রভাষক মো: সালাউদ্দিন এ কনফারেন্সে এন এক্সপেরিমেন্ট স্টাডি অন ওয়েব ওভারটোপিং অফ রাবল মন্ড ব্রেকওয়াটার আর্মর উইথ এ নিউ কনক্রিট আর্মর ইউনিট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এদিকে, এই গৌরবময় অর্জনের জন্য মো: সালাউদ্দিনকে অভিনন্দন জানান চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
