নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ব্যবসায়ীদের নোটিশ না দিয়ে জামালখানে উচ্ছেদ অভিযান করায় জামালখান সড়কের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা দোকান বন্ধ রেখে প্রতিবাদ করে জানায়।
এতে বুধবার সকাল থেকে মূল সড়কের দোকানগুলো বন্ধ রাখেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।
এ ব্যাপারে ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি প্রকৃত বিষয়টি জানতে এসেছি। ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে তারা বাড়ি বা ভবনের মালিককে সালামি ও অগ্রিম অর্থ দিয়ে ব্যবসা করছেন। তাদের বক্তব্য হচ্ছে, সিডিএ যদি জানিয়ে দেয় অমুক ব্যবসায়ীর দোকানটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে তবে বাড়িওয়ালার কাছ থেকে পাওনা বুঝে নিয়ে তারা অন্যত্র চলে যেতে পারবেন। এখন বিনা নোটিশে বুলডোজার চালিয়ে আর্থিকভাবে যে লোকসান করা হচ্ছে তার দায় কে নেবে?
………………জিএস/ সিটিনিউজবিডি
