নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার দুপুর থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। প্রতিবাদ জানাতে সমাবেশে বিভিন্ন সাংবাদিকরা অংশ নেন।
গতকাল বুধবার রাতে সিইউজে কার্যালয়ে সংগঠনের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, নুরুল আমিন, জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, এজাজ মাহমুদ, স্বরুপ ভট্টাচার্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, রাজেশ চক্রবর্তী, উজ্জ্বল ধর, রবি শংকর চক্রবর্তী, অনুরুপ দাশ টিট, সোহেল সরওয়ার প্রমুখ।
………………জেএম / সিটিনিউজবিডি
