এতিমদের জন্য ভবন নির্মাণের সিদ্ধান্ত জেসিআই’র

0

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটন (জেসিআই) তাদের চলমান কর্মসূচি ‘আশা’র আওতায় ৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এতিম শিশুদের জন্য একটি ভবন নির্মাণ করতে যাচ্ছে। বুধবার সংগঠনটির চলতি বছরের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ‘জীবনের আলো’ নামে আরো একটি নুতুন কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচি আওতায় ২৫টি পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হবে। যার মাধ্যমে সোলারের আলোয় ওই পরিবারের শিশুদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত হবে।

এসময় আগামী মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন ২০৪০ মধ্যম আয়ের বাংলাদেশ গঠন নিয়ে সম্ভাব্যতা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও নতুন উদ্যোক্তাদের নিয়ে একটি মেলার আয়োজন ও ১০ জন নতুন সফল উদ্যোক্তাকে সম্মাননা, অান্ত-বিশ্ববিদ্যালয়ে ব্যবসা পরিকল্পনা প্রতিযোগীতা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে জুতা বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

…………জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.