প্রবাস : বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ইফতেখার হোসেন বাবুল এর পিতা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব কামাল উদ্দীন এর মৃত্যুতে সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবর এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে সংগঠনের উপদেষ্টা খালেদ ইয়ার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসহাক বাংলাদেশ সমিতি ইউ এ ই’র সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন সাধারন সম্পাদক আবদুস সালাম তালুকদার,আল নূর ফাউন্ডেশান চেয়ারম্যান ন আ ম বদরুদ্দীন, ইউ এ ই জনতা ব্যাংকের মহা ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, মাহফিলের আহবায়ক মুনীর চৌধুরী, ইসমত পাশা, কামরুল ইসলাম, আবুধাবী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জসীম চৌধুরী,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফিরোজ সহ অন্যরা অংশ নেন।
মরহুমের মৃত্যুতে তিনদিন ব্যাপি আয়োজিত কোরআন খানি, মিলাদ,কিয়ামসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মঙ্গলবার জেয়াফত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মমতাজ।
