একসঙ্গে পান্থ কানাই ও কনা

0

বিনোদন : আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে হচ্ছে এশিয়া কাপের ১৩ তম আসর।

এতে পঞ্চমবারের মতো স্বাগতিক দেশ হিসাবে মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে ‘মারো চার মারো ছয়/লাল-সবুজের হবে জয়’ শিরোনামে একটি থিম সং তৈরি করা হয়েছে। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও কনা।

এশিয়া কাপের থিম সংটি লিখেছেন সোহেল আফসান, সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে উদ্দীপনা জোগাতেই গানটি তৈরি করা হয়েছে। এছাড়া গানটি নিয়ে ফ্ল্যাশ মব করার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়েও আরো কয়েকজনের সঙ্গে গেয়েছিলেন পান্থ কানাই ও কনা। কিন্তু এশিয়া কাপের থিম সং এ শুধুমাত্র তারা দুজনই কণ্ঠ দিয়েছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.