বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বহুতল ভবনের ‘ছাদ থেকে পড়ে’ সুলতানা (১০) নামে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ১৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। তবে এটি হত্যা না দুর্ঘটনা সে বিষয়ে এখানো পুুলিশ নিশ্চিত করে কিছুই বলতে পারছেনা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, ‘খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ১৬ নম্বর ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মী সুলতানা গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাড়ির দারোয়ান ও ড্রাইভার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।’

এদিকে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘ওই ভবনের মালিক ওয়াহিদুর রহমান মুম্বাইওয়ালা শিল্পপতি। পাঁচতলা ওই ভবনের ছাদ থেকে পড়ে ১০ বছর বয়সী গৃহকর্মী সুলতানা মারা যান বলে দারোয়ান ও ড্রাইভার আমাদের জানিয়েছেন। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।’
………………জেএম/. সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.