আনোয়ারায় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম জেলার আনোয়ারা উপজেলার গহিরার দোভাষী এলাকায় অভিযান চালিয়ে ৭০০ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এসব মদ-বিয়ার উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়। এসময় চোরাচালানকারীদের ফেলে যাওয়া ৭০০ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১৪ লাখ ৪৯ হাজার টাকা বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.