ধর্ম নিয়ে রাজনীতি না করার অনুরোধ সিটি মেয়রের

0

নিজস্ব প্রতিবেদক : সিইপিজেড শ্রী কৃষ্ণ মন্দিরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিক ধর্মীয় সভাতে গতকাল শুক্রবার সন্ধ্যায় চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, কোন গোষ্ঠি ধর্মীয় উসকানী কিংবা ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা করলে তাদের কঠোর ভাবে দমন করুন। এসময় তিনি ধর্ম নিয়ে রাজনীতি না করতে সকলের প্রতি অনুরোধ করেন ।

তিনি বলেন, অধিকার কেউ কাউ কে দেয় না-অধিকার আদায় করে নিতে হই।সনাতনী ধর্মালম্বীরা সাহস করে মন্দির প্রতিষ্ঠায় এবং গীতা শিক্ষালয়ের কার্যক্রম চালানো কে আরো বেগবান করলে তাতে মেয়র সর্বাত্মক সহায়তার ঘোষনা দিয়ে বলেন, মন্দির প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে রেলমন্ত্রী ও রেল কর্তৃকপক্ষের সাথে সুরহা করার জোর আশ্বাস দেন ।

সম্মানিত অতিথির বক্তব্যে এডিসি(পুলিশ) দেবদাস ভট্রার্চায্য বলেন, মানুষের মনকে ধর্মের মধ্য দিয়ে দেবত্ববোঁধ জাগ্রত করতে পারলে ভবিষ্যত প্রজন্মদের অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে সহজ হবেই ।তিনি সরকারের ভিশন২০২১ বাস্তবায়নে সৎ সাহস নিয়ে সবাই কে এগিয়ে আসতে দৃঢ় আহবান করেছেন ।

প্রধান বক্তা-সুর্দশন চক্রবর্তী বলেন,কষ্ঠ না করলে যেমন কৃষ্ট মেলে না, টিক তেমনি ত্যাগের অভ্যাস না জাগলে বিশ^াসের মন্দিরও সহজ ভাবে গড়ে উঠবে না। আর সনাতনী লোকদের সর্বাত্মক রক্ষাতে মুসলিম জনতা সমাজ প্রতিদের নিয়ে এগিয়ে আসবে।

সিইপিজেড শ্রী কৃষ্ণ মন্দিরের সভাপতি চন্দ্রাষীশ ভট্রার্চায্য আষিশের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সুমন দে’এর পরিচালনায়ে ধর্মীয় সভাতে আরো বিশেষ অতিথি ছিলেন-ইপিজেড থানা ওসি আবুল কালাম আজাদ, আঃলীগ নেতা- হারুনুর রশিদ ,এম.এ তাহের, শফিউল আলম,সংবির্ধত অতিথি -৩৯নংওয়ার্ড কাউন্সিলর মোঃ জিয়াউল হক সুমন,আর্শীবাদক অতিথি- লায়ন শংকর সেনগুপ্ত,আলোকিত অতিথি-ডাঃ মিলন শর্মা,জ্যোতিষ্য-লিটন আর্চায্য, কৃষ্ণ মন্দিরের সাঃ সম্পাদক- প্রকৌশলী বাসুদেব সেনগুপ্ত,বরুন কুমার দত্ত,প্রদীপ বণিক প্রমুখ ।
দুই দিন ব্যাপী অুনষ্টান মালার মধ্যে সনাতনী গীতা সংঘের পরিচালনায়ে যুব ও মাতৃসম্মেলন,গীতাপাঠ,শোভাযাত্রা,ভক্তি মূলক স্গংীতানুষ্ঠান ও পুরষ্কার বিতরণ \ শুক্রবার রাতে সমাপনী দিবসে গীতাপাঠ প্রতিযোগীতার বিজয়য়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্রার্চায্য ।পরে টিভি ,চ্যানেল -বেতার শিল্পিদের পরিবেশনায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নাট্য অনুষ্ঠান ।এর আগে অতিথিরা সিইপিজেড শ্রী কৃষ্ণ মন্দির পরির্দশন করে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.