দেশে আইনের শাসন নেই, নিরাপত্তা নেই

0

সিটিনিউজবিডি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‌‌‘দেশে রূদ্ধশাস অবস্থা বিরাজ করছে, এখানে কোন আইনের শাসন নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই। গুম, খুনে দেশ ভরে গেছে, দেশের মানুষ এই অবস্থা হতে মুক্ত হতে যাচ্ছে, কিন্তু পারছে না।’

শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২০১৬ নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামীলীগ বৈজ্ঞানিক উপায়ে সুক্ষ-কৌশলের মাধ্যমে নির্বাচনের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে নমিনেশন জনা, ভোটের তারিখ, ভোট গ্রহণ সবগুলো বাইরে থেকে সুষ্ঠ দেখানোর একটি প্রক্রিয়া দেখানো হয়। এমনকি নির্বাচনও হয় কিন্তু নির্বাচিত হয় না। আওয়ামীলীগ যাদেরকে মনোনীত করে, তাদেরকে বিজয় দেখানো হয়। আওয়ামীলীগের অবৈধ সরকার নির্বাচনকে প্রহসনে পরিনত করেছে। তাঁরা এমন অবস্থা সৃষ্টি করেছে জনগণ যেন আস্তে আস্তে নির্বাচন ভুলে যায়। এই বৈরী অবস্থার মধ্যেও চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের বিজয় কিছুটা হলেও সুখের।’

মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক আসলাম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, সহ-সভাপতি আবু সুফিয়ান।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এ্যাডভোকেট এইচ এস আবুল হাসান, এ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, এ্যাডভোকেট সেকান্দর বাদশা, নির্বাচিত অর্থ-সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ সাইফুউদ্দিন মানিক, পাঠাগার সম্পাদক এ্যাডভোকেট ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ্যাডভোকেট রায়হান সালেহীন, সদস্য এ্যাডভোকেট নাছির আহমেদ খাঁন রনি, এ্যাডভোকেট সফিকুল ইসলাম লিটন, এ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী রাশেদ, এ্যাডভোকেট মোহাম্মদ মিনহাজ উদ্দিন, এ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন, এ্যাডভোকেট নেজাম উদ্দিন, এ্যাডভোকেট মুরশিদ আলম, এ্যাডভোকেট মশকুরা বেগম মেরি, এ্যাডভোকেট হাসনা হেনা, এ্যাডভোকেট আবু তৈয়ব, এ্যাডভোকেট ফরিদা আকতার, আশরাফি বিনতে মোতালেব, এ্যাডভোকেট নিলুফার ইয়াছমিন লাভলি, এ্যাডভোকেট ওয়াহিদুল আলম, এ্যাডভোকেট আবুল হাসনাত কামরুলসহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.