চট্রগ্রাম কাস্টমসে কলমবিরতি

0

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে কাস্টমস বিএসএস অ্যাসোসিয়েশনের ডাকে একঘণ্টা কলমবিরতি পালন করেছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।

সোমবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার রেজাউল হক জানান, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব পালনের সময় বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে একঘণ্টা কলমবিরতি পালন করছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। এসময় কর্মকর্তারা সব ধরনের ফাইলে স্বাক্ষর করা থেকে বিরত ছিলেন।

এর আগে কাস্টমস বিএসএস অ্যাসোসিয়েশনের ডাকে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছিল কাস্টমস কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.