লতিফের বিচারের দাবিতে সমাবেশ করবে ‘নাগরিক মঞ্চ চট্টগ্রাম’

0

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘বিকৃতকারী’ সরকার দলীয় সাংসদ এম এ লতিফকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে আবারো সমাবেশের ডাক দিয়েছে ‘নাগরিক মঞ্চ চট্টগ্রাম’।

আগামী ১ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় ঐতিহাসিক লালদিঘি ময়দানে এ সমাবেশের ডাক দেয়া হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সমাবেশ করে ‘নাগরিক মঞ্চ চট্টগ্রাম’।
সোমবার বিকেলে নাগরিক মঞ্চের আহবায়ক এ কে এম বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখবেন ১৪ দল, পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাবেশে চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নাগরিক মঞ্চ চট্টগ্রামের আহবায়ক এ কে এম বেলায়েত হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.