চট্রগ্রাম : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের নিয়ে কাজ করা সংগঠন ‘আলোর ঠিকানা’।
শনিবার (২৬ মার্চ) শনিবার নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন আলোর ঠিকান স্কুল প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে শিশু সাহিত্যিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, দৈনিক আজাদীর চীপ রিপোর্টার হাসান আকবর সহ প্রমুখ।
এ দিন বিকেল ৩ টায় আলোচনা সভা এবং সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছে সংগঠনটির সভাপতি ঋত্বিক নয়ন।

Comments are closed.