ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীকে হুমকি

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়ির ১৭নং জাফত নগর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সোলায়মানকে অপহরণের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার রাতে তার বাড়িতে মোটরসাইকেল মহড়ায় ও মুঠোফোনে সন্ত্রাসীরা এ হুমকি প্রদান করে বলে তিনি জানান। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন।

লিখিত আবেদনে তিলি উল্লেখ করেন, মনোনয়নপত্র জমা দানের পর থেকে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা তাকে বিভিন্ন মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিচ্ছে। শেষ পর্যন্ত তার প্রস্তাবকারী, সমর্থনকারী ও দুবাই প্রবাসী তার পুত্রকেও মুঠোফোনে হুমকি দিয়েছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে অপহরণের ভয় দেখানো হয়।

নির্বাচনী প্রচারণা করতে গেলে তার কর্মী-সমর্থকদের ওপর হামলা মামলা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তার নির্বাচনী এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর আবেদন জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.