নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।
আজ (১৭ এপ্রিল) রোববার সকালে উপজেলার হাছানদণ্ডী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, আজিজুলরা ৯ বন্ধু মিলে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হাছানদণ্ডী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল ঘটনাস্থলেই নিহত হন। নিহত আজিজুল হক ঢাকার মিরপুরের ফজলুল হকের ছেলে।
দুর্ঘটনায় ওসি জানান, তাদের স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Comments are closed.