সৈয়দ শিবলী ছাদেক কফিল : বাংলা বর্ষবিদায় ও ১৪২৩ বর্ষবরণ উপলক্ষে বরমা বৈশাখী মেলা উদযাপন পরিষদের উদ্যোগে চন্দনাইশের বরমায় এক বৈশাখী মেলা বিষুদবার বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পালিত কর্মসূচির মধ্যে ছিল পান্তা ভোজন, বর্ণাঢ্য র্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যাদু ও নাটক প্রদর্শনী, কৃতী সংবর্ধনা, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ইত্যাদি। ভোরে র্যালি উদ্বোধন করেন মেলা পরিষদের কো-চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম (ভেসফা)।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। এতে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি দপ্তরের সচিব বিশিষ্ট লেখক, গবেষক ও ব্যাকরণবিদ ড. মোহাম্মদ আমীন। প্রধান আলোচক ছিলেন বরমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম।
মেলা পরিষদের মহাসচিব সৈয়দ শিবলী ছাদেক কফিল ও শিল্পী অর্পা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক তৈয়বুর রহমান, রাজনীতিবিদ শ্রী বলরাম চক্রবর্ত্তী, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা অশোক বড়–য়া, মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আবু জাফর মেম্বার, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব জামাল উদ্দীন তালুকদার, মাস্টার কাজী আবুল কালাম আজাদ বাবু, ডা. মৃনাল কান্তি ধর মিঠু, প্রকৌশলী শচীন রায়, মাস্টার রতন দাশ, মাস্টার নুরুল আমিন, চন্দনাইশ শুদ্ধ বানান চর্চা কেন্দ্র (শুবাচ) সংগঠক নুরুল আলম, ব্যাংকার মো: রফিক আহমদ, এস এম সেলিম, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সৈয়দা রাহনুমা আকতার কণা ও মোছাম্মৎ মিনহা সামিয়া।

Comments are closed.