পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুণ্ডের ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল ছড়ারকুলে আজ মঙ্গলবার সকালে রাহি আক্তার (৩) নামের এক শিশু কন্যার পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। সে জোড়ামতল ছড়ারকুল হায়দার আলী বাড়ির মোহাম্মদ হানিফের কন্যা ।

৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মো: সোলাইমান জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে সকাল ৮ ঘটিকায় নিখোজ হয় শিশু রাহি । অনেক খোজাঁখোজির পর পাশের পুকুরে রাহির মৃতদেহ ভেসে উঠে। রাহির এমন আকষ্মিক মৃত্যতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.