সৌদি আরবে আজ রমজান, গতকাল থেকে তারাবী নামাজ

মোরশেদ রানা : গত কাল রবিবার (৫ জুন)  সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। তাই সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে।

আবারো এক বছর পর হাতছানি দিচ্ছে রহমত, বরকত এবং নাজাতের মাস। তারই ধারাবাহিকতায় সৌদি আরবে রোববার দিবাগত রাত থেকে তারাবি নামাজ শুরু হবে এবং রোববার থেকে শুরু হবে রোজা। সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত,  ওমানেও রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

হিজরি সালের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.