সিটিনিউজবিডি : রাউজানে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫০বছর বয়সী লোকটিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উরকিরচর ইউনিয়নের শান্তির বাপের ব্রিক ফিল্ডের পাশের জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে থাকা রাউজান থানার এসআই খলিল বলেন, ‘বৃহস্পতিবার সকালে জমিতে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গতরাতে অজ্ঞাত পরিচয়ের লোকটিকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে একটি মোবাইল ও একটি ছুরি পাওয়া গেছে। নিহতের পরণে ছিল শার্ট আর লুঙ্গি।’
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
