সিটিনিউজবিডি : ব্যাবসা প্রতিষ্ঠান রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরনসহ, নগরবাসীর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সিএমপি পুলিশ সদস্যদের জন্য একটি পিকআপ ভ্যান ও চারটি মোটর সাইকেল দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ।
বুধবার সন্ধ্যায় নগরীর কাজির দেউড়ি হল ২৪ এ আয়োজিত ইফতার মাহফিলে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি মো.সিদ্দিকুর রহমান।
এসময় প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন আহমেদ চৌধুরী, এসএম আবু তৈয়ব, এম এ সালাম, এরশাদুল্লাহসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যারা নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত বিজিএমইএ সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করে। জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে যারা আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন তাদের সহযোগিতা করতে পারলে ভালো লাগে।
বিজিএমইএ আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের নেতারা ছাড়াও চট্টগ্রাম কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন মিন্টু অতিথিদের অভ্যর্থনা জানান। দাওয়াতে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গার্মেন্টস শিল্পের উন্নয়নের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।
ইফতার মাহফিলে চসিক মেয়র আ জ ম নািছর, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, চট্টগ্রাম চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান, যুগ্ম কমিশনার রেজাউল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Comments are closed.