সীতাকুন্ডে কভার্ডভ্যান চাপায় যুবক নিহত

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুন্ডের ভাটিয়ারীতে সড়ক দূর্ঘটনায় কাউসার আহম্মদ(২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ (২ জুলাই) দুপুর ২ টার সময় সীতাকুন্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমূখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। দূর্ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। নিহত কাউসার আহম্মদ নোয়াখালী জেলার কবির হাট থানার মোহাম্মদ সুমন মিয়ার ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, ভাটিয়ারীতে রাস্তা পারাপারের সময় কাউসার নামের এক যুবক নিহত হয়। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.