সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

মোরশেদ রানা : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়ী কাজে ইয়াম্বু গিয়েছিলেন।

নিহত দুই বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তারা হলেন- আমিনুল ইসলাম আমিন (৪২) ও মাহমুদুল হক (৪৫)। আহতদের একজন বরিশালের রেজাউল অপরজন নারায়ণগঞ্জের আক্তার। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিনের পরিবার জেদ্দায় রয়েছেন। কিছুদিন আগে তারা ভিজিট ভিসায় জেদ্দায় আসেন। আমিন গত ২ জুলাই সপরিবারে ওমরাহ পালন করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.