চন্দনাইশে ৬৭টি প্রতিষ্ঠানে বিনামূল্যে পোনা বিতরণ

0

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধি : উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৬৭টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলমহলে ২শ ৪৪ কেজি বিভিন্ন মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়।

আজ ২৪ আগস্ট বুধবার সকালে এ পোনা বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ-কুমিল্লার সহকারী পরিচালক আবদুস সাত্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ক্ষেত্র সহকারী আবু বক্কর, অমরধন চাকমা, দোলন কুমার দাশ, এম মাহমুদুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সহকারী পরিচালক বলেন, “জল আছে যেখানে-মাছ চাষ সেখানে”-এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে যে পোনা দেয়া হয়েছে, তারা যেন পোনাগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন। সে সাথে পড়ে থাকা জলমহল গুলো মাছ চাষে উপযোগী করার উপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.