মো : দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষকদের বেসিক ফাউন্ডেশনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। দেশ গঠনের দায়িত্ব শিক্ষকদের হাতে। শিক্ষকদের ঋণ শোধের সুযোগ নেই শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভুমিকা ও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাখাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক। যেখান থেকে অতি তাড়াতাড়ি লাভবান হওয়া যায়। তাই শিক্ষাখাতে বিনিয়োগ করে ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতি গঠনের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বন্ধের জন্য পুলিশ নয়, কলম তথা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে।
গতকাল ২৭ আগষ্ট শনিবার সকালে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম, চন্দনাইশ স্টুডেন্ট এসোসিয়েশন, (সিইউ)’র যৌথ উদ্যোগে ইংরেজি ও গণিত বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় ও ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়মে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সরোজ সিংহ হাজারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. আবদুল গফুর, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টার্চায্য, প্রফেসর ড. আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চেয়ারম্যান হাবিবুর রহমান, ডা. শাহাদত হোসেন। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন। আলোচনায় অংশ নেন- এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, মাস্টার ট্রেইনার হেলাল উদ্দীন, মাস্টার ট্রেইনার আলাউদ্দীন, চন্দনাইশ সমিতির হেলাল উদ্দীন চৌধুরী, তৌহিদুল আলম, আবদুল করিম ছাবেরী, আবদুর রহিম, এ এস এম মুছা তছলিম, শওকত আলম, সিরাজ উদ্দীন, শাহেদ আরমান, ইনজামুল হক মুরাদ, মোঃ ইদ্রিস, মো. হাবিব, তৌহিদুল আলম, সৈয়দ করিম, মুক্তা দাশ, রতন বড়ুয়া প্রমুখ।
