ওবায়দুলকে নিয়ে টানাটানি

0

অনলাইন ডেস্ক : স্কুলছাত্রী রিশা হত্যা মামলার আসামি ওবায়দুলকে গ্রেফতার কৃতিত্ব নিয়ে টানাটানি করছে র‌্যাব-পুলিশ। র‌্যাব বলছে তারা গ্রেফতার করেছে। আর পুলিশ বলছে তারা করেছে।

স্কুলছাত্রী রিশা হত্যা মামলার আসামি ওবায়দুলকে গ্রেফতারের বিষয়টি দিনাজপুর র‌্যাব-১৩ বুধবার সকাল ৯ টার দিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন আমাদের দিনাজপুর প্রতিনিধি। র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু জানায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্চ উপজেলাধীন সোনারায় ইউনিয়নের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দিনাজপুর র‌্যাব-১৩ এর অস্থায়ী কার্যালয়ে আনা হয়।

অন্য‌দিকে আমাদের নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির বলছেন, ডোমার উপজেলার সোনারাই বাজার থেকে পুলিশের একটি দল ওবায়েদকে আটক করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.