চট্টগ্রামে বোর্ডে এইচএসসিতে নতুন করে পাস করেছে ৮৬ জন

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর ৩২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে পাস করেছে ৮৬ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন শিক্ষার্থী।

শনিবার সকালে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশ করা হয়। এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য ১৪ হাজার ৯২৩ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এই শিক্ষাবোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে জন্য এবার রেকর্ডসংখ্যাক ৫৫ হাজার ৮৭৯টি আবেদন পড়ে। মোট ১৪ হাজার ৯২৩ শিক্ষার্থী এসব আবেদন করে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। এসব আবেদনের মধ্য থেকে পুনঃনিরীক্ষার পর ৩২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হলো।
বোর্ড সূত্র আরও জানায়, উত্তীর্ণদের মধ্য থেকে জিপিএ পরিবর্তন হয়েছে ১৭৪ জনের। এছাড়া ৩০ জন শিক্ষার্থীর ফেলের বিষয় কমেছে।
মোবাইলে এসএমএসের মাধ্যমে গত ১৮ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আবেদন করে শিক্ষার্র্থীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.