হিজরি নবর্বষকে স্বাগত জানিয়ে গাছবাড়ীয়া কলেজ ছাত্রসেনার র‌্যালী

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাছবাড়ীয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী আজ ২ অক্টোবর রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ করে।

পরে কলেজ চত্বরে এক সমাবেশ সংগঠনের সভাপতি ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে, সহ-সভাপতি রিদুয়ান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর ইসলাম বঈদী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা শাহজাদা নিজামুল করিম সুজন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম হিরু। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা দক্ষিণ জেলার অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রুবেল।
বক্তব্য রাখেন দাওয়া বিষয়ক সম্পাদক এইচ এম এনামুল হক, সরওয়ার কামাল রুবেল, আল নোমান, ছাত্রসেনা উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মির মোহাম্মদ এরশাদ, ছাত্রনেতা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার সভাপতি নুরুল আজম, সহ-সভাপতি জুননুরাইন, মো. আরফাত হোসেন, মো. রাশেদ, মো. আবদুর রহমান, মো. তারেক, মিজানুর রহমান, জাকের হোসাইন, মাসুম, মো. সাজ্জাদ, রিফাত প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.