মিরসরাইয়ে পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা পালনে উপজেলার ৮৩ টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন মতবিনিময় করেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। মতবিনিময় সভায় উপজেলার ৮৩ টি পূজা মন্ডপের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ একেএম উদ্দিন ভূঁঞা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, নুরুল মোস্তফা, এমরান উদ্দিন, ফজলুল কবির ফিরোজ, জাহাঙ্গীর হোসেন মাষ্টার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.