সিটিনিউজবিডি : বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপি চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোন্দকার মোহাম্মদ ছমিউদ্দীন এর নাগরিক শোকসভা সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত ১৩ জুন শনিবার সন্ধ্যায় মিউনিসিপ্যাল মডেল সরকারী প্রাইমারী স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের শুরুতেই এলাকায় মুক্তিযোদ্ধাদের সংঘঠিত করে তিনি এফ.এফ. এর একটি গ্র“প কমান্ডারের দায়িত্ব পালন করেন এবং রণপ্রস্তুতি সম্পন্ন করে কয়েকটি সফল অপারেশনের নেতৃত্ব দেন।
ছমিউদ্দিন আমৃত্যু এলাকার সাধারন মানুষের সুখ-দুঃখের সাথী ছিলেন এবং এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সেবা ও উন্ন্য়নমূলক কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গেছেন। এছাড়া এলাকার ঐহিত্যবাহী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ১৬ বছর সভাপতি থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও এলাকায় শিক্ষার মান বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সদালাপী এবং একজন সজ্জন ব্যক্তি। তিনি সরবে-নীরবে-নিভৃতে সমাজের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালন করে গেছেন। তাঁর কর্মকান্ড সমূহই তাঁকে চিরকাল বাচিঁয়ে রাখবে আমাদের মাঝে। নাগরিক শোকসভায় আলোচকরা বাঁশখালী এই কৃিত সন্তান খোন্দকার মোহাম্মদ ছমিউদ্দীন চেয়ারম্যান এর নামে এলাকার একটি সড়কের নামকরণের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের প্রতি জোর দাবী জানান।
সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কমান্ডার মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে ও সমন্বয়কারী নজরুল ইসলাম মোস্তাফিজ সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন বিশিষ্ট বুদ্ধিজিবী প্রফেসর ড. গাজী সালেহ্উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) তপন মিত্র চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের আহ্Ÿায়ক মোহাম্মদ জোবায়ের, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী।
অন্যান্যদের মধ্য স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার স্বপন কুমার ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, আবদুস ছালাম, গৌরী শঙ্কর চৌধুরী, আহমদুর রহমান, অঞ্জন চৌধুরী, মো. ইসমাইল, নূর হোসেন, ফয়েজ আহমদ, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জসিমউদ্দীন, সাংবাদিক দিদার আশরাফি, নারী নেত্রী মর্জিনা আকতার লুসি, মুজিবুর রহমান সরওয়ার, ইসতিয়াক উল হক আজিজ, শেখর দত্ত, পার্থসারথী চৌধুরী টুনটুন, বাঁশখালী যুবলীগ নেতা ফরিদ আহমদ, আব্দুল মালেক মানিক, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা শেখ মোহম্মদ মহিউদ্দীন, আমিনুল ইসলাম লিটন ও মরহুমের বড় সন্তান কে.এম. সালাহ্উদ্দীন কামাল প্রমূখ।
