শঙ্খ নদীতে নৌকাডুবি : নিখোঁজ ২ ছাত্রীর লাশ উদ্ধার

0

সিটিনিউজবিডি : আনোয়ারায় শঙ্খ নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টায় জান্নাতুল মাওয়া এবং সাড়ে ৯টায় হানিফা আক্তার রিপার লাশ উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ঘটনাস্থলের আশপাশে ভাসমান লাশ দুটি দেখা যায়। পরে তা উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত জান্নাতুল মাওয়া পূর্ব জুঁইদণ্ডীর চরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং হানিফা আক্তার একই গ্রামের মোস্তাক আহমদের মেয়ে। সম্পর্কে তারা চাচাত বোন।

দু’জনই যাতা বাঁশখালীর নুরাইন সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব জুঁইদণ্ডীর ঈশ্বর বাবুর হাটের ঘাট থেকে ছেড়ে যাওয়া নৌকাটি ডুবে যায়।

ইঞ্জিনচালিত ছোট আকারের ওই নৌকায় বাঁশখালী উপজেলার খানখানাবাদের রাইছটা গ্রামের যাতা নুরাইন সিনিয়র ফাজিল মাদ্রাসার ১৯ জন শিক্ষার্থী ছিলেন।

মাঝ নদীতে মাছ ধরার জালের খুঁটির সঙ্গে লেগে নৌকার ইঞ্জিন বন্ধ হওয়ার পরই সেটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল।

ঘটনার পর স্থানীয় মাঝি ও বাসিন্দারা ১৭ জনকে উদ্ধার করলেও এ দুই ছাত্রী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা জানান, সাঁতার জানলেও বোরকা পড়া থাকায় তারা তীরে উঠতে পারেননি।

তাদের সন্ধানে বৃহস্পতি ও শুক্রবার দিনভর নদীতে তল্লাশী চালায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.