নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার হারলা চৌকিদার বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আজ ১৮ অক্টোবর সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার হারলা চৌকিদার বাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের প্রত্যেককে ৪ হাজার টাকা করেন ৪৪ হাজার টাকা বিতরণ করেন ডা. শাহাদাত হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা প্রাক্তন কাউন্সিলর রবিউল হোসেন জসিম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনজুর আলম তালুকদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, যুবদল নেতা আরিফুর রহমান মারুফ, হাজী মো. সেলিম উদ্দিন, জমির উদ্দিন হিরু, ছাত্রদল নেতা তারিকুল ইসলাম টুটুল, আলমগীর তালুকদার, আজম খান, পৌর ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এস এম সেলিম উদ্দিন, সি. সহ-সভাপতি মো. তসলিম উদ্দিন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, মো. ফোরকান, সেলিম, আহমেদ, ফারুক, লোকমান, আজিজ, বক্কর, ছৈয়দ প্রমুখ।
এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলে নিরীহ মানুষের পাশে দাঁড়ানো খালেদা জিয়ার নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। অতীতেও বিএনপি সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি মত ব্যক্ত করেন।
এ বিভাগের আরও খবর
