নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার রওশনহাট বাজারে আগুনে পুড়ে ৫ দোকান সম্পূর্ণ ভস্মীভুত হয়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষতিসাধিত হয়েছে।
আজ ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় রওশনহাট বাজারের আবু তাহেরের মদিনা টেলিকমের মোবাইল ২০টি মোবাইল সেট, সিম কার্ড, মালামালসহ ৩ লক্ষ টাকা, রবিউল হোসেনের তাকবীর টেলিগ্রামের ২০টি মোবাইল সেট, সিম কার্ড, ১ লক্ষ টাকা, মো. রুবেলের আল ফালাহ এন্টারপ্রাইজের আসবাবপত্র, নগদ টাকা সহ ২ লক্ষ ৫০ হাজার টাকা, রানার মোবাইল দোকানে ১৫টি মোবাইল সেট, সিম কার্ড, নগদ টাকাসহ ১ লক্ষ টাকা, দেলোয়ার হোসেনের জোহাদিয়া ফ্রিজ সার্ভিসিং সেন্টারে মূল্যবান আসবাবপত্র, নগদ টাকাসহ ২ লক্ষ ৫০ হাজার টাকা টাকা সহ ১০ লক্ষ টাকা ক্ষতি হয়।
দীর্ঘ আধা ঘন্টা আগুন জ্বলার পর স্থানীয় জনগণ ও পটিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
