সিটিনিউজবিডি : আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটি চট্টগ্রাম জেলার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচার ও জঙ্গিবাদ ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও নিউ মার্কেট চত্বরে বিশাল সমাবেশ মুহাম্মদ নাঈমুল ইসলাম পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেছেন, সুন্নি মতাদর্শী মুসলমানরাই সবচেয়ে শান্তিপ্রিয় ও সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে। মদিনা সনদের আলোকে সর্বজাতি ও ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে অসাম্প্রদায়িক বহু জাতিতাত্ত্বিক মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় নবী (দ)। ইসলামের দৃষ্টিতে সংখ্যালঘু নিপীড়ন হারাম। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সংখ্যাগরিষ্ঠদের ওপর ফরজ করা হয়েছে।
তিনি বলেন, নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনায় স্থানীয় সুন্নী জনতার দূরতম সম্পর্কও ছিল না। ওই দিনের সমাবেশ ছিল শান্তিপূর্ণ যা প্রশাসনও স্বীকার করেছে। নাসিরনগরে হামলকারী হিসেবে যাদের নাম উঠে এসেছে এদের কেউ আহলে সুন্নাত মতাদর্শী নয়। ওদের বড় পরিচয় ওরা সন্ত্রাসী ও দুর্বৃত্ত।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক উস্কানি ও ধর্ম অবমাননা বন্ধ না করলে সাম্প্রদায়িক দাঙ্গা ও জঙ্গিবাদ দমন করা যাবে না। নাসিরনগরে হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য কাবা শরিফ অবমাননাকারী এবং হিন্দুদের ওপর হামলাকারী উভয়ই দায়ী।
সৈয়দ মুহাম্মদ আবু আজমের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নাসির উদ্দিন মাহমুদ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, অধ্যাপক মাওলানা ইউনুচ রেজভী, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মুহাম্মদ মঞ্জুরুল আনোয়ার, আবু তৈয়ব চৌধুরী, ভাইস চেয়ারম্যান আখতার হোসেন, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ আব্দুল করিম সেলিম, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী, মুহাম্মদ নুরুল ইসলাম শাকিল, মুহাম্মদ মামনুুর রশিদ জাবের, মুহাম্মদ বেলাল হোসেন, মুহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ এনাম রেজা, মুহাম্মদ আব্দুর রহমান, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মাওলানা শরিফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ এমদাদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নবী হোসেন, মুহাম্মদ আবু তাহের নিজামী, মুহাম্মদ আমীর আলী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আলী হোসেন সাগর, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, আ ব ম শরীফুল্লাহ, মুহাম্মদ সোলাইমান আলী রজভী, মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, মুহাম্মদ রিদুয়ান হোসেন তালুকদার।
