চন্দনাইশে উপজেলা প্রশাসনের সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গীবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল ১৪ নভেম্বর বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমেদ চৌধুরী রোকন, মুজিবুর রহমান, আহমদুর রহমান ভেট্টা, আবদুল্লাহ আল নোমান বেগ, মোরশেদুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ ক্বারী মাওলানা গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভার:) আশরাফুল আলম সিরাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিতালী সেন, আ’লীগ নেতা এফ ইউ এম দিদারুল আলম, বলরাম চক্রবর্তী, সমীরণ দাশ তপন, বিষ্ণুযশা চক্রবর্তী, রূপন কুমার সুশীর, বিকাশ চন্দ্র দে, ডা. সাধন রুদ্র, প্রধান শিক্ষক যথাক্রমে মো. ওসমান আলী, বিজয়ানন্দ বড়–য়া, জাকের হোসাইন, উৎপল চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগণ সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যেকোন ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.