পাকিস্তানি বাসে ভারতের পাল্টা হামলায় ১১ যাত্রী নিহত

0

অনলাইন ডেক্স : ভারতীয় এক সেনার শিরশ্ছেদের পর সীমান্ত থেকে পাকিস্তানের ভেতরে ব্যাপক হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার পাক অধিকৃত জম্মু-কাশ্মিরের লাওয়াত এলাকায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বাস লক্ষ্য করে ভারি গুলিবর্ষণ করেছে। এতে অন্তত ১১ পাকিস্তানি নিহত হয়েছে।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন এক প্রতিবেদনে বলছে, একদিন নীরব থাকার পর বুধবার জম্মু-কাশ্মিরে বাসে ভারি গুলিবর্ষণ শুরু করেছে। এতে অন্তত ১১ জন নিহত ও আরো ১১ যাত্রী আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেছে; জম্মু-কাশ্মিরের লাওয়াত এলাকা থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার সময় ওই অ্যাম্বুলেন্স ভারতীয় সেনার লক্ষ্য হয়েছে।

পাকিস্তানের নিলাম উপত্যকার পুলিশ সুপার জামিল মির ডনকে বলেন, লাওয়াত শহরে ক্ষুদ্র এবং বড় অস্ত্র থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের যাত্রীবাহী বাসে গুলি ছুঁড়েছে। এতে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

তিনি বলেন, ভারতীয় হামলায় ৪ জনের মরদেহ ও আহত ১১ জনকে জেলার একটি হাসপাতাল নেয়া হয়েছে। এ ছাড়া ওই বাসে এখনো ৫ জনের মরদেহ রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.