মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0

মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন সার্জিল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বেলা ২ টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত সার্জিল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মরহুম সাইফুর রহমান তারেকের পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সার্জিল দুপুরে মোটরসাইকেলে চড়ে বড়তাকিয়া বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সার্জিল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.