চীনে কয়লা খনিতে বিষ্কোরণ, ৩২ নিহত

0

আন্তর্জাতিক : চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে কারণে বহু মানুষ নিহত হয়েছেন। রোববার সকাল পর্যন্ত নিহতের সংখ‌্যা ৩২ জনে দাঁড়িয়েছে। শনিবারের বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের পর মোট ১৮১ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছিলেন। তাদের মধ‌্যে ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে বরে প্রতিবেদনে জানা যায়।

এ নিয়ে গত এক সপ্তাহের মধ‌্যে দ্বিতীয়বারের মতো চীনের কয়লা খনিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটল। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলীয় হেইলোংজিয়াং প্রদেশের আরেকটি কয়লা খনিতে এক বিস্ফোরণে ২১ জন নিহত হন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শীতকালীন চাহিদা মেটানো ও কয়লার বাড়তি দাম হ্রাসের লক্ষ‌্যে সরকার কয়লা খনিগুলোকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয়। এর পর থেকেই বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.