বিনোদন : আবােরা ভিন্ন লুকে সুপারস্টার আমির খান। আমিরের নতুন সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’র টিজার মুক্তি পেয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর মুক্তি ইউটিউবে পেয়েছে আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার টিজার। একদিনের মধ্যে ৩০ লাখ ৭১ হাজারের বেশি দর্শক ইতোমধ্যে টিজারটি দেখেছেন। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।
সিক্রেট সুপারস্টার ছবিতে অভিনয় করলেন আমির খান। ছবিতে আমিরকে দেখা যাচ্ছে এক অদ্ভুত চরিত্রে। তিনি খুব সম্ভবত গায়কদের সুপারস্টার হওয়ার নেপথ্যে কাজ করেন! তাই সঙ্গে থাকে এই সেলিব্রিটির সব সময় দুই দেহরক্ষী। আমিরের যেমন চুলের বাহার, দেহরক্ষীদেরও তাই! সব মিলিয়ে এক অদ্ভুত মজাদার চরিত্রে আত্মপ্রকাশ করলেন আমির!
ট্রেলারের প্রথমে দেখা গেল এক মা আর মেয়েকে। মেয়ের স্বপ্ন- সে ডাকসাইটে গায়িকা হবে! মায়েরও স্বপ্ন ছিল একদা গায়িকা হওয়ার! কিন্তু স্বামীর প্রখর অনুশাসনে তা আর হয়ে ওঠেনি! এবার মেয়েও মুখোমুখি হল একই ঘটনার! বাবা ছিঁড়ে রেখে দিল তার সাধের গিটারের তার! তার পর? যুগ তো প্রযুক্তির, কিছুতেই কি কিছু আটকায়? তাই মেয়ে বোরখা পরে, নাম লুকিয়ে নিজের একটা গান আপলোড করে দিল ভিডিওয়। সেই জন্যই ছবির নাম সিক্রেট সুপারস্টার!
তবে টিজারের শেষ অংশে একরকম অদ্ভুত র্যাপ সিঙ্গারের সাজে হাজির হয়েছেন আমির। সংলাপও বেশ হাস্যকর। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির বিশেষ চরিত্রে অভিনয় করছেন আমির।
