এবার ইত্যাদি দিনাজপুরে

0

বিনোদন : বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার দিনাজপুরে ধারণ হচ্ছে। তুলে ধরা হবে এ অঞ্চলের ভৌগোলিক মনোরম দৃশ্য ও সংস্কৃতি।

দিনাজপুরের কুঠিবাড়ী বিজিবির সেক্টর হেড কোয়াটারে রবিবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ধারণ শুরু হবে। ফাগুন অডিও ভিশন প্রযোজিত ‘ইত্যাদি’র পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে। ইতোমধ্যে দিনাজপুরেরর বিভিন্ন লোকেশন থেকে সেখানকার দৃশ্যধারণ করেছে ইত্যাদি টিম।

এ অনুষ্ঠানে দিনাজপুরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি স্থান পাবে। এ দর্শক পর্বের জন্য ইতোমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলী বাছাই করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.