সীতাকুণ্ডে ১০ লক্ষ টাকার সেগুন কাঠসহ আটক তিন

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ চোরাই সেগুন কাঠ বোঝাই কর্ভারভ্যানসহ ৩ জনকে আটক করেছে।

রোববার দিবাগত রাত তিনটার দিকে বার আউলিয়া এলাকায় কর্ভারভ্যান ভর্তি সেগুন কাঠ আটক করে। বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চোরাই সেগুন কাঠ নিয়ে একটি কভার্টভ্যান (ঢাকা-মেট্টো-ট ১৮-১৩৮৬) ঢাকা যাবার পথে আটক করে তল্লাসী চালিয়ে গাড়িসহ এসব কাঠ জব্দ করে। কভার্টভর্তি উক্ত সেগুন গাছের আনুমানিক মুল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায়।

আটককৃতরা হলো: মহিন উদ্দিন(২৩), জয়নাল(২৬), মোরশেদ(২০) জিজ্ঞাসাবাদে জানান, রাউজানের গহিরা এলাকার নাজিম উদ্দিন উক্ত কাঠের মালিক।

বার আউলিয়া হাইওয়ে থানার এস আই হুমায়ুন কবির ও এস আই জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার সময় উক্ত কভার্টভ্যানটি তল্লাসী চালিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করা হয়। আটক তিনজনসহ কাঠ বোঝায় কভার্টভ্যাটি সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.