শিক্ষক নিহতের ঘটনায় এমপির বিরুদ্ধে মামলা

0

সিটিনিউজবিডি : জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় শিক্ষক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার দুপুরে ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এসএম আবুল হাসেম মামলাটি দায়ের করেন।

মামলায় স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ, তার ছেলে এমদাদুল হক সেলিম, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নাসির উদ্দিন, ভাইস প্রিন্সিপাল আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব, এসআই রফিকুল ইসলামসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবি গোলাম হোসেন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে গত ২৭ নভেম্বর আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ওই কলেজের এক শিক্ষক ও এক পথচারী নিহত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.