মিরসরাইয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে আজ শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আমেনা আল ছাফা বিউটির সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি জাফর উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব আবু তাহের, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন মিয়াজী, নুরুল আবছার কোম্পানী, নবনির্বাচিত মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ও মিরসরাই উপজেলা মার্সেল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ডিলার মেজবা উল আলম বাবুল, অভিভাবক সদস্য আবুল কালাম, আবুল বশর, কহিনুর বেগম প্রমুখ।

মাদ্রাসার উন্নয়নে অবদান রাখার জন্য সম্মাননা জানানো হয় আলহাজ্ব আবু তাহের, আনোয়ার হোসেন মিয়াজী, নুরুল আবছার, মরহুম নুরুল ইসলাম, মরহুম নুরুল মোস্তফাকে।

এছাড়া ১ম শ্রেণী থেকে নবম শ্রেনীতে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কৃত করা হয়। সদ্য ঘোষিত জেএসসি ও পিএসসিতে মাদ্রাসাটি শতভাগ ফলাফল অর্জন করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.