চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের বরমা ইউনিয়নের শেবন্দী গ্রামে মরহুম আবুল কাশেম চৌধুরী টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ মঙ্গলবার ১০ জানুয়ারি হযরত আহমদ উল্লাহ শাহ (রা:) মাজার সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার হাজী নওশা মিয়া, উদ্বোধক ছিলেন বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো: হারুনুর রশিদ। আবুল বশরের সভাপতিত্বে ও এনামুল হক রিপনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলাল উদ্দিন, মঈনুদ্দিন হাসান, লুৎফুর রহমান, আবুল বশর, রাজীব দাস প্রমুখ।
এ টুর্ণামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করে। মোট ম্যাচ হবে ১৬টি। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে “পশ্চিম বাইনজুরী তরুণ সংঘ” ও জলদাস পাড়া “জি বাংলা ক্রিকেট একাদশ”। জি বাংলা ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করে। জবাবে তরুণ সংঘ ৩ উইকেট হারিয়ে ৫ ওভারে ২৫ রান সংগ্রহ করে। ফলে পশ্চিম বাইনজুরী তরুণ সংঘ ৬ উইকেটে জয় লাভ করে।
