ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে এগিয়ে আসুন:চবি ভিসি

0

নিজস্ব প্রতিবেদক::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

মঙ্গলবার (১০ জানুয়ারি)অনুষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একাডেমিক ও প্রশাসনিক বিষয়’সহ যাবতীয় বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদের তিনি অনুরোধ জানান।এই প্রতিষ্ঠান থেকে গুণগত মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করারও তিনি অনুরোধ জানান।ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন,এই দেশকে আরও সফলতা ও সম্ভাবনার দিকে তোমরাই নিয়ে যাবে।
বক্তারা বলেন ,“চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল” সেবা খাতে বেসরকারি খাতের অংশ গ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দেশে বিদেশে অত্র মেডিকেল কলেজের নাম ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। সফলতার বারটি বছর অতিক্রান্ত করছে-এই কলেজ। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যারা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে প্রয়াত হয়েছেন, তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। মেডিকেল কলেজ’সহ মোট পাঁচটি প্রজেক্ট অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত বর্তমানে চালু রয়েছে। বাংলাদেশে যে সমস্ত বেসরকারী মেডিকেল কলেজ রয়েছে, তন্মধ্যে অত্র মেডিকেল কলেজ অন্যতম। মেডিকেল কলেজের পাশাপাশি চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল নামে ৬৫০ বেডের একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল সংযুক্ত রয়েছে। ৮৫০ বেডের আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং দেশের শীর্ষ স্থানীয় একটি প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।একাডেমিক ও প্রশাসনিক বিষয়’সহ যাবতীয় বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদেরকে বক্তারা অনুরোধ করেন। এই প্রতিষ্ঠান থেকে গুণগত মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করারও অনুরোধ জানানো হয়।
শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অসীম কুমার বড়–য়া, বায়োকেমিষ্ট্রি বিভাগের শিক্ষক অধ্যাপক জেসমিন আবেদীন এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাদিক সাইফুর রহমান।

অত্র মেডিকেল কলেজ এর বায়োকেমিষ্ট্রি ও এনাটমি বিভাগের প্রভাষক যথাক্রমে ডাঃ নূসরাত কাওনাইন ও ডাঃ ইফ্ফাত চৌধুরী এর প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অভিভাবকবৃন্দের পক্ষ হতে বক্তব্য রাখেন ডাঃ রেজাউল করিম, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছৈয়দ মোঃ সাদমান এবং ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারিহা রহমান। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ট্টেজারার ডাঃ মোঃ আরিফুল আমীন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার ট্রেজারার পদে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এস.এম. মোস্তাক আহমেদ মেডিকেল কলেজের ইতিহাস, অবকাঠামো সুযোগ সুবিধা, ছাত্র/ছাত্রীদের পেশাগত পরীক্ষার ফলাফল এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের কারিকুলাম-২০১২ এর উপর সংক্ষিপ্তভাবে বক্তব্য তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে অত্র মেডিকেল কলেজের প্রি-ক্লিনিক্যাল, প্যারা-ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাদের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির মেম্বার জনাব খায়েজ আহমেদ ভূঁইয়া, জনাব এস.এস. কুতুব উদ্দিন, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক প্রমুখ। এছাড়াও ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) এম.বি.বি.এস কোর্সে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীসহ অভিভাবক, মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, হাসপাতাল ও মেডিকেল কলেজের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.