চসিকের অভিযানে খালের জায়গা পুনঃরুদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর বাকলিয়া থানাধীন শান্তি নগরস্থ বির্জাখালী খালে অবৈধভাবে গড়ে উঠা পাকা ঘর উচ্ছেদ করে খালের জায়গা পুনঃরুদ্ধার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার (১০ জানুয়ারী) কর্পোরেশনের সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

একই অভিযনে কালা মিয়া বাজার এলাকায় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ও নবায়ন না করায় লাড্ডু মিষ্টি দোকান,বনফুলের এজেন্ট আইডিয়াল ফুড ও ফুলকলির এজেন্ট শাহিল ফুডকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা-কর্মচারী,বাকলিয়া থানা ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.