আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ১০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গলাকাটার ঘাটএলাকা থেকে তাদের আটক করা হয়।থানা সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুরের গলাকাটার ঘাট এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় ইয়াবা পাচার কালে জনি(৩২) ও খায়ের(৩৬) নামের দুজনকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক দুজনের বাড়ি উপজেলার রায়পুরের দক্ষিণ পরুয়া পাড়া গ্রামে।
আনোয়ারা থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ দুলাল হোসেন বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল দুজনকে আটককরে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। আটক দুজনকে আদালতে প্রেরণ করা হবে।
