গোলাম সরওয়ার : চট্টগ্রামে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭। আজ বৃহস্পিতবার বিকাল ৩ টায় মেলা উদ্বোধন হবে, ১২-১৪ জানুয়ারী তিন দিন ব্যাপী এ মেলা চলবে । রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল ক্ষেত্রে কাজের স্বচ্ছ্বতা গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবাপ্রদানে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরতে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত । চট্টগ্রাম এম এ আজিজ আউটার স্টেডিয়ামে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ চলবে। তিন দিনব্যাপী এ মেলায় সরকারী-বেসকারী বিভিন্ন প্রতিষ্ঠান আইসিটি সংক্রান্ত নাগরিক সেবা প্রদান ও সেবা প্রাপ্তির কৌশল সমূহ উপস্থাপন করবেন। মেলা সকলের জন্য উন্মুক্ত । মেলার কর্মসূচি –

