“ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গঠন ও সম্ভাবনার বাংলাদেশ” সেমিনার শুক্রবার

0

আব্দুল মান্নান আসিফ :  “ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গঠন ও সম্ভাবনার বাংলাদেশ”সেমিনার শুক্রবার আগামী ১৩ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে । বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্সিং। যদিও আমাদের দেশে এখনও এ বিষয়টি অনেকটা নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার।

ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। বাংলাদেশসহ আমাদের পার্শবর্তী দেশ ভারত, পাকিস্তান এবং ফিলিফাইন সেই সুযোগটিকে খুবই কাজে লাগাচ্ছে। আমরা যদি ফ্রিল্যান্সিং এর বিশাল বাজার ভালমত কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।

এই বিষয়ে আগ্রহীদেরকে বিস্তারিত জানানোর জন্য চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম ফ্রিল্যান্সিং এ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.